১০/০২/২০২৬, ২০:৩৫ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চেয়ারম্যানের গোডাউন থেকে ২৩১ বস্তা চিনি উদ্ধার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউনে অভিযান চালিয়ে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এসময় আতাউরকে না পেয়ে পুলিশ মছকন মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় এই অভিযান পরিচালনা করা হয়।

আতাউর মৌলভীবাজার সদর তিন আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের ছোট ভাই। পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্টের পর থেকে সাবেক এমপি জিল্লুরসহ তাঁর সব ভাই আত্মগোপনে আছেন। তার আরেক ভাই জেলা পরিষদের সদস্য ছিলেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো: মুবাশ্বির জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান আতাউরের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে এই চিনিগুলো আমদানি করে, বিক্রির উদ্দেশ্যে এই গোডাউনে রক্ষিত ছিল। এ ঘটনায় আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান আতাউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন