বিজ্ঞাপন

চোখে আলো ফেরানোর মানবিক প্রয়াসে কাজ করে যাচ্ছে বিএনপি নেতা চন্দন

চোখে আলো ফেরানোর মানবিক প্রয়াস নিয়ে কাজ করে যাচ্ছে বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। ইতিমধ্যে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরে পৃথকভাবে ৪টি বিনামূল্যের চক্ষু শিবির করেছেন তিনি। মানবসেবার এমন উদ্যোগ ছুঁয়ে গেছে এলাকার সাধারণ মানুষের হৃদয়। চোখের আলো ফিরে পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকদের প্রতি। তাদের চোখে এখন শুধু চিকিৎসা নয়, আছে জীবনের নতুন স্বপ্ন।

বিজ্ঞাপন

শনিবার (১৮ অক্টোবর ) দিনব্যাপী কালাই উপজেলার পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের পরিচালনায় এই শিবিরে ৫০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

চিকিৎসা নিতে আসা উপজেলার এলতা গ্রামের জসিম উদ্দিন বলেন, আমি কয়েক বছর ধরে চোখে ঝাপসা দেখি। ডাক্তাররা বলল ছানি পড়েছে। এখন তারা বলছে ফ্রি অপারেশন করাবে। গরিব মানুষ, সুযোগ না পেলে হয়তো চোখ নিয়েই মরতে হতো।

একই উপজেলার দেওগ্রাম গ্রামের নাজমা বেগম বলেন, অনেকদিন ধরে চোখে চুলকানি আর পানি পড়তো। এখানে এসে চোখ দেখিয়ে ওষুধ আর চশমা পেলাম। কোনো টাকা-পয়সা লাগে নাই। আল্লাহ আয়োজকদের উত্তম প্রতিদান দিক।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আল আমিন বলেন, চশমার দরকার ছিল অনেকদিন, কিনতে পারিনি। আজকে বিনা খরচে পেয়ে খুব উপকার হলো।

এসময় এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপি লক্ষ মানুষের সেবা করা। সেই ধারাবাহিকতায় আমাদের সাধ্যের মধ্যে এই আয়োজন। এ নিয়ে আমরা চারটি চোখও ক্যাম্প সম্পন্ন করলাম। রোগীদের প্রত্যেককে বিনামূল্যে ওষুধ ও ছানি অপারেশন করে লেন্স লাগানোর ব্যবস্থা করা হয়।

পড়ুন: কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ

দেখুন: খাবার নেই, নেই টাকা পাক সেনাবাহিনীর

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন