বিজ্ঞাপন

চোরাগুপ্তা মিছিল ও শেখ হাসিনার বিচার দাবিতে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদ ও ভারত থেকে তাকে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। নারায়ণগঞ্জে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এ বিক্ষোভ করেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নেতারা বলেন, দেশব্যাপী আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে যেসব চোরাগুপ্তা হামলা ও দমন-পীড়ন চলছে, তার বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ খোলা নেই। শেখ হাসিনাকে ভারত থেকে এনে জনগণের আদালতে বিচার করতে হবে।

বিক্ষোভ চলাকালে মিছিলকারীরা ‘শেখ হাসিনার ফাঁসি চাই, গণতন্ত্র পুনরুদ্ধার করো, ভোটাধিকার ফেরত চাই’ এমন নানা শ্লোগান দেন। পরে শান্তিপূর্ণভাবেই মিছিলটি শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : আ.লীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে ফতুল্লায় তিনজনকে ধরে থানায় দিল স্থানীয়রা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন