১০/০২/২০২৬, ২০:৫৩ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চ্যাটজিপিটিতে আসছে বিজ্ঞাপন

চ্যাটজিপিটিতে এবার বিজ্ঞাপন দেখা যাবে। ঘোষণা দিয়েছে ওপেনএআই। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলক ভাবে চালু হচ্ছে। ফ্রি ও গো প্ল্যানের ব্যবহারকারীরা এই বিজ্ঞাপন দেখবেন।

বিজ্ঞাপন

গো প্ল্যানটি তুলনামূলক কম দামের সাবস্ক্রিপশন। এটি গত জানুয়ারিতে বিশ্বজুড়ে চালু হয়েছে। তবে পেইড প্ল্যানের ব্যবহারকারীরা বিজ্ঞাপনমুক্ত থাকবেন। প্লাস, প্রো, বিজনেস, এন্টারপ্রাইজ ও এডুকেশন প্ল্যানে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।

বিজ্ঞাপন এলে উত্তর কি বদলে যাবে? এই প্রশ্ন আগেই উঠেছে। ওপেনএআই বলছে, বিজ্ঞাপন কখনো চ্যাটজিপিটির উত্তরে প্রভাব ফেলবে না। ব্যবহারকারীর কথোপকথন বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ারও করা হবে না। তাদের ভাষায়, মানুষের আস্থা ধরে রাখাই প্রধান লক্ষ্য।

তবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে। সুপার বোল চলাকালে প্রচারিত বিজ্ঞাপনে তারা দেখিয়েছে— চ্যাটবটের উত্তরের মাঝে অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন ঢুকে গেলে অভিজ্ঞতা কেমন অস্বস্তিকর হতে পারে।

এই সমালোচনায় ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন। তিনি প্রতিদ্বন্দ্বীর বিজ্ঞাপনকে “ভ্রান্তিপূর্ণ” বলেছেন।কোম্পানির দাবি, বিজ্ঞাপন আলাদা করে স্পষ্টভাবে দেখানো হবে। স্পনসরড কনটেন্টকে মূল উত্তরের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে না।

ওপেনএআই বলছে, ব্যবহারকারীর আগ্রহের ভিত্তিতে দেখানো হবে। যেমন কেউ যদি রেসিপি খোঁজেন তবে খাবার ডেলিভারি বা মিল কিটের বিজ্ঞাপন দেখতে পারেন।

তবে বিজ্ঞাপনদাতারা ব্যক্তিগত ডেটা পাবেন না। তারা কেবল সামগ্রিক তথ্য পাবেন— যেমন কতজন বিজ্ঞাপন দেখেছে বা ক্লিক করেছে।

ব্যবহারকারীদের জন্য কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থাও রাখা হচ্ছে। কে কোন বিজ্ঞাপন দেখেছে, সেই তথ্য দেখা যাবে। চাইলেই সেই তথ্য মুছে ফেলা যাবে। বিজ্ঞাপন বন্ধ করা, মতামত দেওয়া বা কেন বিজ্ঞাপন দেখানো হয়েছে— তা জানার সুযোগও থাকবে।

১৮ বছরের কম বয়সীদের বিজ্ঞাপন দেখানো হবে না। স্বাস্থ্য, রাজনীতি বা মানসিক স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ের পাশে বিজ্ঞাপন রাখা হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পড়ুন:রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিংকের লিসা

দেখুন:তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ জনের মৃ-ত্যু, ২৫ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন