বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফিতে সহ-অধিনায়ক মিরাজ 

চ্যাম্পিয়নস ট্রফির জন্য মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশের সহ-অধিনায়ক করা হয়েছে। পুরো আসরজুড়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্টে অংশ নিতে সপ্তাহখানেক আগেই দেশ ছাড়ছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা।

বিজ্ঞাপন
বিবৃতিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেহেদী হাসান মিরাজকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর জন্য সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করেছে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন এবং সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন।’

এছাড়া চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে দুবাই যাবেন দুই টাইগার পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। বিবৃতিতে বলা হয়েছে, ‘পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ অনুশীলনের জন্য দলের সঙ্গে দুবাই যাবেন।’

সহ-অধিনায়ক মিরাজ 

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ স্কোয়াড: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

দেখুন: পদ্মা সেতুতে মুগ্ধতা ছড়ালো বিশ্বকাপ ট্রফি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন