১১/০২/২০২৬, ২:২৩ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ছয় মাসে বদলে গেল ফেনী মডেল থানার চিত্র: জনআস্থার নতুন ভরসা ওসি শামসুজ্জামান


ফেনী সদর মডেল থানায় মাত্র ছয় মাসের ব্যবধানে দেখা দিয়েছে আমূল পরিবর্তন। অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামানের উদ্যোগে জনবান্ধব সেবা নিশ্চিত হওয়ায় থানায় ফিরেছে জনআস্থা।

সরকার পতনের পর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ভস্মীভূত থানা ভবনকে অল্প সময়ে সচল করেন তিনি। দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দেন—ঘুষ ও দালাল প্রথার অবসান ঘটবে। থানায় চালু করা হয় আলাদা হেল্প ডেস্ক, যেখানে হয়রানি ছাড়াই জিডি, মামলা ও পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে।

ওসি সূত্রে জানা যায়, গত ছয় মাসে ২২টি মামলায় পাঁচ শতাধিক এজাহারভুক্ত আসামি, চার শতাধিক ওয়ারেন্টভুক্ত আসামি ও আশিজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, নারী-শিশু নির্যাতন দমন ও ভূমি দখল প্রতিরোধে পুলিশের তৎপরতা চোখে পড়ছে।

বিট পুলিশিং কার্যক্রম শক্তিশালী হওয়ায় স্থানীয় বহু বিরোধ মীমাংসা হয়েছে। এছাড়া সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে পুলিশের অংশগ্রহণে জনগণের সঙ্গে সম্পর্কও সুদৃঢ় হচ্ছে।

ওসি শামসুজ্জামান বলেন, “মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার ও পেশাদারিত্ব বজায় রেখে সেবা দেওয়ার চেষ্টা করছি।”

বিজ্ঞাপন

পড়ুন :ফেনীতে পুলিশ লাইন্স স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন