০২/০৩/২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ছাগলনাইয়ার জমদ্দার বাজারে মোবাইল কোর্ট : ফুটপাত দখলমুক্ত ও বালু অপসারণের নির্দেশ

ফেনীর ছাগলনাইয়া উপজেলার জমদ্দার বাজারে ফুটপাত দখল করে রাখা ভ্রাম্যমাণ ভ্যানগাড়ি ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) সকাল থেকে পরিচালিত এ অভিযানে বাজার এলাকার ফুটপাতের উপর রাখা সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

অভিযানকালে বিভিন্ন দোকানির বিরুদ্ধে ফুটপাত দখল, অবৈধভাবে পণ্য রাখাসহ বিভিন্ন অসংগতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে বাজারে ভ্যানগাড়ির যথেচ্ছ চলাচল, ফুটপাত ব্যবহারকারীদের চলাচলে প্রতিবন্ধকতা এবং জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

অভিযান শেষে পিকআপ স্ট্যান্ডে রাখা বালুর স্তূপও জনদুর্ভোগের কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এসময় বালু সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়, যাতে কালকের মধ্যেই বালু অপসারণ সম্পন্ন হয় এবং ধুলাবালির হাত থেকে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পায়।

অভিযানটি পরিচালনা করেন ছাগলনাইয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ। তিনি জানান, “জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী কোনো অবৈধ স্থাপনা, বালু বা অন্যান্য প্রতিবন্ধকতা বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

বিজ্ঞাপন

পড়ুন : ছাগলনাইয়ায় কোরবানির পশুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন