০২/০৩/২০২৬, ৪:৫১ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ছাগলনাইয়া জিরো পয়েন্টের অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ব্যস্ততম এলাকা জিরো পয়েন্টে যানজট নিরসন এবং নতুন নির্মিত আরসিসি সড়ক দখলমুক্ত করতে আজ (বৃহস্পতিবার) দুপুরে তিন ঘণ্টা ৩০ মিনিটের টানা অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ছাগলনাইয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ।

দীর্ঘদিন ধরে সড়কটির নির্মাণকাজ চলায় যান চলাচল বন্ধ ছিল; এই সুযোগে আরসিসি সড়কের উপরে গড়ে ওঠে অস্থায়ী দোকানপাটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা, যা এলাকায় স্থায়ী যানজটের কারণ হয়ে দাঁড়ায়। আজকের মোবাইল কোর্টে এসব দোকান ও কাঠামো সরিয়ে রাস্তা দখলমুক্ত করা হয়।

অভিযান শেষে খোয়া ফেলে সড়কটিকে মূল সড়কের সাথে সংযুক্ত করে দেওয়া হয়, ফলে নতুন আরসিসি রাস্তা উদ্বোধন না করেই সরাসরি যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দখল ও যানজটের কারণে তারা বহু দিন দুর্ভোগ পোহাচ্ছিলেন; আজকের পদক্ষেপে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, ‘সরকারি সড়কের উপর কোনো অবৈধ দখল সহ্য করা হবে না। প্রয়োজন হলে একই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।’ তিনি আরও জানান, পথচারী ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

পড়ুন : ছাগলনাইয়ায় কোরবানির পশুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন