বিজ্ঞাপন

ছাত্র হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে হাসানুল হক ইনু

রাজধানীর আজিমপুরে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন
ছাত্র হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে হাসানুল হক ইনু
ছাত্র হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে হাসানুল হক ইনু

আজ (বৃহস্পতিবার) হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৮ নভেম্বর এ মামলায় হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।গত ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। পরদিন রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

টিএ/

দেখুন: নওগাঁয় কলেজ ছাত্র হ*ত্যা র প্রধান আসামী গ্রেফতার 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন