বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শাখার কমিটিতে দলের দুর্দিনে মাঠে থাকা হামলা-মামলার শিকার ত্যাগী কর্মীদের মূল্যায়নের দাবিতে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার বিকালে চরজব্বর কলেজ মাঠে উপজেলা ছাত্রদলের আসন্ন কমিটি উপলক্ষ্যে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও সদস্য সচিবের সঙ্গে বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় শেষে এই মিছিল বের করা হয়।
মিছিলটি চর জব্বর কলেজ মাঠ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হারিছ চৌধুরী বাজার ঘুরে চরজুবলি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ করা হয়।
মিছিলে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলী আহসান মো. তারেক, সাবেক সদস্য সচিব মামুন হোসেন রোহান, সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব তানভীর আহমেদ পলক, চরবাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সালা উদ্দিন সাকা, চর আমান উল্যাহ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাজু প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন- বাংলাদেশ ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের সুবর্ণচরের কৃর্তি সন্তান। তাঁর হাত ধরেই এই মাটিতে ছাত্রদল আজ ঐক্যবদ্ধ। শীঘ্রই তিনি সুবর্ণচর উপজেলা ছাত্রদলের কমিটি প্রদান করবেন। আমরা আশাবাদি দলের দুর্দিনে যে কর্মীরা মাঠে থেকে হামলা-মামলার শিকার হয়েছেন, তিনি আসন্ন কমিটিতে তাদেরকে মূল্যায়ন করবেন।
পড়ুন : নোয়াখালীতে শত্রুতার জেরে ধ্বংস করা হয়েছে ২৪ একর জমির তরমুজ


