মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাতটি গুরুত্বপূর্ণ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এর মধ্যে রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও মেডিকেল কলেজ শাখা রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী গোপালগঞ্জ জেলা, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদলের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে শিগগিরই এসব ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন


