ছাত্রদল সাংগঠনিকভাবে হামলা করেছে এমন মন্তব্য করেননি দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমি পুরো সংগঠনের ওপর দায় দিচ্ছি না, শাকিল ছাত্রদলের পোস্টেড নেতা, তার বিরুদ্ধে ছাত্রদলের যথাযথ ব্যবস্থা নেয়া উচিত।ছাত্রদল সাংগঠনিকভাবে হামলা করেছে এমন মন্তব্য করেননি দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমি পুরো সংগঠনের ওপর দায় দিচ্ছি না, শাকিল ছাত্রদলের পোস্টেড নেতা, তার বিরুদ্ধে ছাত্রদলের যথাযথ ব্যবস্থা নেয়া উচিত।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পুরো ছাত্রদল এটা করেছে, এটা কিন্তু আমি কোথাও বলিনি। বরং এটা বলা হয়েছে যে, ছাত্রদলের একদম সেন্ট্রাল পোস্টেড আহমেদ শাকিল ইচ্ছাকৃতভাবে সেখানে বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। এবং আপনারা যে ভিডিওটা দেখেছেন সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে, এবং সেটা আমি চলে আসার পর।’
তিনি আরও বলেন, ‘সেখানে চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল। ছাত্রদলের পোস্টেড নেতা শাকিলের সঙ্গে যারা ছিল, তারা কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। তারা স্থানীয় দুষ্কৃতিকারী। ফলে ছাত্রদলের উচিত শাকিলের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া।’
‘অন্যথায়, তাদের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন দলের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই এবং দলের ভেতর যে শৃঙ্খলার অভাব সেটি প্রকাশ পায়’, বলেন তিনি।
সারজিস বলেন, ‘আমার স্পষ্ট অবস্থান, এ দায় কখনও পুরো বাংলাদেশ ছাত্রদলের ওপর না, বরং ব্যক্তি শাকিল, যিনি ছাত্রদলের পোস্টেড তার ওপর। ফলে ছাত্রদলের উচিত, সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া।’
পড়ুন : সারজিস আলমের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত : ছাত্রদল সভাপতি


