বিজ্ঞাপন

ছাত্রদল কর্মী সাদ্দাম হত্যা: দিলীপসহ দুইজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় সাদ্দাম হোসেন হত্যা মামলার প্রধান আসামী দেলোয়ার হোসেন দিলীপ ও অপর আসামী বাবুল মিয়াকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিজ্ঞাপন

সোমবার বিকেল ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাজ উদ্দিন তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জন্যে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে। দেলোয়ার হোসেন দিলীপ ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক আহবায়ক।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, দিলীপ ও বাবুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্যে আমরা ১০ দিনের রিমান্ড আবেদন করি। আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এর আগে, গতকাল রোববার রাতে ঢাকার বাসাবো থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-৩ এর অভিযানে ছাত্রদল কর্মী সাদ্দাম হত্যা মামলায় এজহারভুক্ত আসামী দেলোয়ার হোসেন দীলিপ সহ দুইজনকে গ্রেফতার করেছে।
আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে শহরের কান্দিপাড়ায় গুলি করে ও গলা কেটে সাদ্দাম হোসেন (৩২)কে হত্যার ঘটনায় ঘটে। এই ঘটনায় নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করে।

পড়ুন- দামুড়হুদায় ভোক্তা-অধিকারে অভিযানে আর্থিক জরিমানা

দেখুন- ‘এমন বিচারক নিয়োগ করতে হবে যারা স্বেচ্ছাচারি হবেন না’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন