বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন রংপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মনজুরুল হক মানিককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার ওসি আতোয়ার রহমান জানান, গ্রেফতার রেজাউল করিম মানিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মকবুল হোসেন হত্যাচেষ্টা মামলার আসামি। তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলিবর্ষনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মানিক নীলফামারীর ডিমলা থানার সোনাখলি গ্রামের হাবিবর রহমানের পুত্র। প্রথামিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গ্রেফতার মানিক ৫ আগস্টের পর গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি রংপুরে এসে বিভিন্নভাবে সন্ত্রাসীদের সংঘবদ্ধ করার চেষ্টা করছেন। গোয়েন্দা তথ্যের আলোকে তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তিনি আরো জানান যারাই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিংবা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদেরকেই আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না ।
পড়ুন- জয়পুরহাটে কাব ৯ম কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন


