বিজ্ঞাপন

ছাত্রলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

রাজধানীর শাহবাগ থানাধীন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলো-১। ভোলা জেলার চরফ্যাশন থানার নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ শাকিল হাওলাদার (২৪) ও ২। ভোলা জেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ও নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান শাহরিয়ার (২৬)।

সিটিটিসি সূত্রে জানা যায়, আজ সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকায় স্পেশাল এ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে শাকিল হাওলাদার ও ইমরান শাহরিয়ারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাকিল রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ মিছিলে ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। অপরদিকে গ্রেফতারকৃত ইমরান ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন