বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টায় দারসুল কুরআনের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। সংগঠনের ১২৩তম শহিদ রেজবুল হক প্লাবনের বাবা মো. আজাদুল ইসলাম অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
নতুন কমিটিতে ডাকসুর ভিপি সাদিক কায়েম আন্তর্জাতিক সম্পাদক এবং জিএস এস এম ফরহাদ কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক হিসেবে মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক হিসেবে সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক হিসেবে আমিরুল ইসলাম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হিসেবে হাফেজ মুহাম্মদ আবু মুসা, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে মো. নোমান হোসেন নয়ন, ফাউন্ডেশন সম্পাদক হিসেবে আব্দুল মোহাইমেন, এইচআরডি সম্পাদক হিসেবে শরীফ মাহমুদ, অর্থ সম্পাদক হিসেবে আনিসুর রহমান, কলেজ কার্যক্রম সম্পাদক হিসেবে হাফেজ ইউসুফ ইসলাহী, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে মো. রিয়াজুল ইসলাম, শিক্ষা সম্পাদক হিসেবে মুহাম্মদ ইব্রাহীম, গবেষণা সম্পাদক হিসেবে মো. ফখরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক হিসেবে মেহরাব হাসান, সমাজসেবা সম্পাদক হিসেবে মো. মোন্তাকুর রহমান জাহিদ, তথ্য ও মানবাধিকার সম্পাদক হিসেবে তানজির হোছাইন জুয়েল, স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে হেলাল উদ্দিন রুবেল, মাদরাসা কার্যক্রম সম্পাদক হিসেবে মো. ইসমাইল, ব্যবসায় শিক্ষা সম্পাদক হিসেবে মো. নূরুল হুদা, ছাত্র অধিকার সম্পাদক হিসেবে মহিবুর রহমান মুহিব, পাঠাগার সম্পাদক হিসেবে আরাফাত হোসেন মিলন, আইন সম্পাদক হিসেবে মোহা. শামীম উদ্দীন, ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে রেজাউল করিম শাকিল, বিজ্ঞান সম্পাদক হিসেবে মু. মাহমুদুল হাসান, দাওয়াহ সম্পাদক হিসেবে শাহীন আহমদ, বিতর্ক সম্পাদক হিসেবে হাবিবুর রহমান আরমান, স্পোর্টস সম্পাদক হিসেবে মো. মুশফিকুর রহমান এবং পাবলিক রিলেশনস সম্পাদক হিসেবে নুমায়ের আব্দুল্লাহ দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপ তিরা উপস্থিত ছিলেন।
পড়ুন: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ
আর/


