বিজ্ঞাপন

ছিলেন ৪ বার ইউপি চেয়ারম্যান, এবার লড়বেন এমপি পদে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরগরের এক ইউনিয়নে ছিলেন ৪ বার চেয়ারম্যান। ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে এবার হতে চান সংসদ সদস্য। সেই লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন। একইসঙ্গে জানিয়েছেন কি কারণে তিনি ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য হতে চান।

তিনি মো. ইকবাল চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০২৫ সালসহ একাধিকার শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার পেয়েছেন। ২৯ ডিসেম্বর ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ইকবাল চৌধুরী নাসিরনগর উপজেলা সদরে সংবাদ সম্মেলন করে নিজের আকাঙ্খা, শঙ্কার কথা জানান। বলেছেন, ‘আমি দীর্ঘ ১১ বছর উপজেলা বিএনপি’র সভাপতি ছিলাম। আমি যখন জেলা বিএনপি’র সদস্য তখন উপজেলা বিএপি’র সভাপতি আমাকে বহিস্কার করেন, যা হাস্যকর। আমি এখন কোনো দল নয়, মানুষের আশা-আকাঙ্খা পূরণে সংসদ সদস্য প্রার্থী হয়েছি।’

এ সময় তিনি বলেন, ‘এখন আমাদের এ সমাজে কর্মসংস্থানের অভাব রয়েছে। আমাদের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। আমি নির্বাচিত হলে এসব বিষয় নিয়ে কাজ করতে চাই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুনতে পারছি একটি সম্প্রদায়ের লোকজনকে নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এমন হলে ভোটের পরিবেশ নষ্ট হবে। তবে আমি তাদের পাশে আছি। এ সরকার চাচ্ছে সুষ্ঠু ভোট হবে। তাই আমি আশাবাদী যে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।’

বিজ্ঞাপন

পড়ুন : গ্যাসের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সমস্যা, অবস্থান কর্মসূচি পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন