বিজ্ঞাপন

ছুটির দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ছুটির দিন পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছয়জন। যারা নিহত হয়েছেন তারা সবাই মোটরসাইকেল আরোহী। আজ শুক্রবার (১৭ জানুয়ারী) চট্টগ্রামের মিরসরাই ও গোপালগঞ্জের কাশিয়ানীতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মিরসরাইয়ে দ্রুতগামী বাসচাপায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হন। ছুটির দিনে আজ ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মায়ানী বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা নিপ্পু বড়ুয়া (৪৩) ও সনি বড়ুয়া (৩৭)।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘সুফিয়া রোড এলাকায় দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পরই হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।’

অন্যদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়িচাপায় আরও তিনজন নিহত হন। তারাও সবাই মোটরসাইকেল আরোহী। এ দুর্ঘটনা সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্য কান্দি এলাকায় সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঘটে।

নিহতরা হলেন উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ‘নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা মোটরসাইকেলে করে খেজুরে রস খেতে যাচ্ছিল। ভোরে কুয়াশা ছিল। সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে একটি গাড়িচাপা দেয়। স্থানীয়রা সড়কের পাশে মোটরসাইকেলসহ তিনজনকে পড়ে থাকতে দেখে আমাদের জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহসহ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।’

দেখুন: দুয়ারের টাকা উত্তোলন স্থগিত: বিএসইসি চেয়ারম্যানের ছুটি!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন