বিজ্ঞাপন

ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে শুরু বাংলাদেশের

ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। অভিষেক ম্যাচেই দুই গোলের দেখা পেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ফুটবলার রোনান সুলিভান। ফ্রি কিকে প্রথম গোলের পর দারুণ হেডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করলেন নম্বর টুয়েলভ রোনান।

বিজ্ঞাপন

মালদ্বীপের রাজধানী মালেতে ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে শুরু হওয়া ম্যাচে ১-০তে জিতে বাংলাদেশ।

ম্যাচের শুরুটা দারুণ করে বাংলাদেশ। শুরুর ২০ মিনিটের মধ্যে আক্রমণে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ৪২ মিনিটে দারুণ একটি সুযোগ আসে নাম্বার টেনের সামনে। তবে ডি বক্সের বাইরে থেকে নেয়া শট চলে গোল পোস্টের পাশ দিয়ে। মিনিট দুইয়েক পর বাম প্রান্ত থেকে আবারও আক্রমণে যায় লাল-সবুজ দল। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা।

৫৪ মিনিটে আসে সাফল্য আসে বাংলাদেশের। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল আদায় করে নেন সুলিমান। ৬৬ মিনিটে হেডারের মাধ্যমে নিজের জোড়া গোল সম্পন্ন করেন তিনি।

অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট সাতবার খেলেছে। যার মধ্যে চ্যাম্পিয়ন একবার, ২০২৪ সালে। অন্য ছয়বারের মধ্যে রানার্সআপই চারবার।

দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট চার দল যাবে সেমিফাইনালে। গ্রুপ ‘এ’ তে স্বাগতিক মালদ্বীপ ছাড়া আছে নেপাল ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ৩ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল।

পড়ুন- ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

দেখুন- শ্রমিকদের কর্মসংস্থান বাড়াতে শ্রমিক দিয়ে খাল খনন করতে হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন