32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৪:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ক্লাস মনিটরিং সফটওয়্যার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আইসিটি সেলের তত্ত্বাবধানে ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলতি বছরের আগামী পহেলা আগস্ট থেকে কার্যকর হবে এই সফটওয়্যারটি। সফটওয়্যারটিতে বিভাগীয় চেয়ারম্যানরা সংশ্লিষ্ট বিভাগের ক্লাস প্রতিনিধিদের সহায়তা করবেন।

বিজ্ঞাপন

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে উপাচার্যের অফিস কনফারেন্স রুমে ক্লাস মনিটরিং সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত এই ওরিয়েন্টেশনে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, আইসিটি সেলের পরিচালক এবং প্রতিটি বিভাগের ক্লাস প্রতিনিধিরা (সিআর) অংশগ্রহণ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেন, “বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করতে যাচ্ছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সচেতনতার মাধ্যমে আমরা এর পূর্ণ সফলতা পাব।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি আগামী মাসেই এই সফটওয়্যারটির বাস্তবায়ন শুরু হবে। এতে শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে এবং একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে।”

ওরিয়েন্টেশন কর্মশালার বিভিন্ন সেশনে সফটওয়্যারটির ব্যবহারবিধি, তথ্য ইনপুট পদ্ধতি এবং অন্যান্য কারিগরি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সফটওয়্যারটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মোঃ হাফিজুর রহমান।

পড়ুন: দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও সেন্ট ফিলিপস্ ডে উদযাপন

দেখুন: রাষ্ট্রপতি নির্বাচন করতে কী কী যোগ্যতা লাগে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন