বিজ্ঞাপন

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় ২০ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক অভিযানে এখন পর্যন্ত ২০ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারদের মধ্যে ৭ জনকে জেলা পুলিশ এবং বাকি আসামিদের র‍্যাবের বিভিন্ন অভিযানে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ১৯ জানুয়ারি, যখন জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযানে গেলে র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে চারজন সদস্য গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র‍্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করে।
র‍্যাব জানায়, সর্বশেষ ২৭ মার্চ কবিরহাট এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. পারভেজকে গ্রেপ্তার করা হয়। একই দিনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়।

এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে ধারাবাহিক অভিযানে অন্যান্য আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞাপন

পড়ুন : মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার বিকল্প নেই : সিটি মেয়র শাহাদাত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন