বিজ্ঞাপন

জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য: ডক্টর আব্দুল মঈন খান

নরসিংদীতে জেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্যে রাজনীতি করে।

সোমবার (৯ মার্চ) নরসিংদী জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান আরও বলেন, “সরকারের দায়িত্ব যখন বিএনপি নিয়েছে, তখন আগামী ৫ বছর দেশের মানুষের সকল প্রয়োজন বিএনপিই মেটাবে।”

তিনি আরও বলেন, জনগণের শৃঙ্খলা, রাজনৈতিক ও মৌলিক অধিকারসহ হারানো সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত মোমেন খানের আদর্শের কথা স্মরণ করে তিনি বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, আমরা জনগণের জন্য রাজনীতি করি।”

নরসিংদীতে এই প্রথমবারের মতো জেলা স্টেডিয়ামে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এত বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন।

নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় এই আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন।

এছাড়া নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি বাবু মাখন দাসসহ জেলার ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা এই ইফতারে অংশ নেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা উৎসবমুখর পরিবেশে আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে জামায়াতের ইফতার মাহফিল: বিএনপি নেতাদের অংশগ্রহণে সমন্বয়ের বার্তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন