বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে জনগণকে সাথে নিয়ে চলতে চায়,জনগণকে সাথে নিয়ে কাজ করতে চায় আমরাও ইনশাআল্লাহ জনগণের সাথে থেকে জনগণের পাশে থেকে আমরা সকল কাজ সম্পন্ন করবো।শুক্রবার সকালে ডাসার উপজেলার ভূরঘাটা-কোটালীপাড়া সড়কের ঘোষের হাট চৌরাস্তার গুমারখালের উপর গার্ডার ব্রিজ ও কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমির মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকের তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন,আমার নির্বাচনী আসনে প্রতিটি জনগণের মৌলিক অধিকার পুরণ করার জন্য আমরা চেষ্টা করবো। বাংলাদেশের মধ্যে উন্নয়নের ক্ষেত্রে যদি কোন থানা উল্লেখযোগ্য থাকে সে উন্নয়নের ছোঁয়া কালকিনি,ডাসার ও মাদারীপুরে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয়া,ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন,ডাসার উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, কালকিনি উপজেলা যুবদলের আহবায়ক প্রার্থী মামুন শিকদার, ডাসার উপজেলার যুবদল নেতা নুরুজ্জামান তালুকদার নুরুসহ স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ।
পড়ুন- দোহারে জমি দখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন
দেখুন- কুলাউড়ায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ হবে: সাংসদ শকু


