১৫/০২/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০২/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জনগণের সেবা করার জন্যই জন্মেছি : শেখ ফরিদ আহমেদ মানিক


বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, জনগণের সেবা করার জন্যেই জন্মেছি। আমি আমার সবটুকু দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।

১ জুন রোববার রাতে নিজের জন্মদিনে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জানা যায়, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপিকে চাঁদপুর জেলায় নেতৃত্ব দিয়ে আসছেন শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি দলের যেকোন বিপর্যস্ত মূহুর্তেও চাঁদপুরের রাজপথ থেকে শুরু করে ঢাকার রাজপথেও দলের আন্দোলন সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। যার কারনে বিএনপি ছাড়াও এর অঙ্গসহযোগী সংগঠনগুলোও এ জেলায় শক্তিশালী সংগঠনে রূপ নিয়েছে।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমার জন্মদিনে নানাভাবে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবসময় কাজ করে যাবো।

তিনি বলেন, বিগত সময়েও বিএনপির যে কোন দলীয় কর্মসূচী আসলে আন্দেলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে ব্যাপকভাবে রাজপথে নেমে পড়তাম। যার কারনে নিজে কারাবরণ করেছি বহু বার। অনেক মামলার আসামি হয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এবং যুগ পেরিয়েও নেতাকর্মীদের নিয়ে আদালতের বারান্দায় সময় কাটিয়েছি। রাজনীতি ও বিএনপি নেতাকর্মীদের পাশে থাকতে গিয়ে পরিবারকেও সময় দিতে পারিনি। তবুও চেয়েছি সুযোগ পেলে জনগণের ভালো থাকার মধ্যেই নিজের সুখ খুঁজে নিবো।

শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আক্রোশের শিকার হয়ে দুই দফা আমার শহরের বাড়িসহ অন্যান্য স্থাপনা ভাংচুর লুটপাট ও আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছিলো। বাড়ির ভিতর দামি একটি স্প্রীডবোট ছিলো, সেটিও জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবুও দলের প্রশ্নে নীতির প্রশ্নে আপোষ করিনি। সবার কাছে দোয়া চাই নিজের জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের জন্যও। কারন এ দেশ তাদের হাতেই নিরাপদ।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুর জেলা বিএনপির সভাপতিকে পুরান বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন