১২/০২/২০২৬, ১৫:১৪ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৫:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জনগণের ক্ষমতায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আশাবাদী ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আজ সকালে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোটদান শেষে প্রতিনিধির সাথে আলাপকালে নির্বাচনের পরিবেশ এবং তাঁর প্রত্যাশা নিয়ে বিস্তারিত কথা বলেন।

​বিগত নির্বাচনগুলোর সঙ্গে এবারের নির্বাচনের তুলনা করতে গিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সাল থেকে পরবর্তী নির্বাচনগুলো ছিল মূলত বিশেষ ব্যক্তির ‘ক্ষমতা নবায়নের’ নির্বাচন।

তিনি বিষয়টিকে পাসপোর্ট বা ভিসা নবায়নের সঙ্গে তুলনা করে বলেন, “এবারের নির্বাচন জনগণের মতের প্রতিফলনের এবং হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন”।

তিনি আশা প্রকাশ করেন, দল-মত নির্বিশেষে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবেন।

​এলাকায় ‘মানবিক কায়সার কামাল’ হিসেবে পরিচিত দীর্ঘদিন ধরে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা সেবা এবং রাস্তা-ঘাট ও কালভার্ট নির্মাণের মতো সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ স্থানীয় সাধারণ মানুষের ভালোবাসা প্রসঙ্গে প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি বলেন, “মানুষ হিসেবে মানবিক হওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমি আমার সামাজিক দায়বদ্ধতা থেকে কাজগুলো করেছি। আশা করছি, ভোটাররা বিচার-বিশ্লেষণ করে আমাকে বিমুখ করবেন না।”

​নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটলে তিনি তা ইতিবাচকভাবে দেখার ইঙ্গিত দেন এবং তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানান যে, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

​ব্যারিস্টার কায়সার কামাল তাঁর বক্তব্যে দলের চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সারা দেশের নেতাকর্মীদের উচ্ছ্বাস ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

পড়ুন- মেট্রোরেল স্টেশন থেকে পিস্তলসহ যুবক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন