24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না — নাহিদ ইসলাম এমপি

কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, এমপি বলেছেন, জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না এবং আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।

বিজ্ঞাপন

মঙ্গলবার কুমিল্লা স্টেশন ক্লাবে অনুষ্ঠিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে। তিনি বলেন, “আমরা ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণভোটে জয় নিশ্চিত করেছি। সেই গণরায়কে আদালতে নেওয়া হচ্ছে এবং বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা তা মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নেওয়া হয়, তাহলে আমাদেরও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মতো ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে চাই না। কিন্তু আমাদের বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এমপি, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মো. তারিকুল ইসলাম এবং জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে কুমিল্লা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পড়ুনঃপাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন