বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ইতিহাসে প্রথমবারের মতো শেখ হাসিনা একটা কাপুরুষের মতো, ভীরু নারী দেশ থেকে পালিয়ে গেছে। এর আগেও সরকার পতন হয়েছে কিন্তু কেউ পালিয়ে যায় নাই। নজরুল ইসলাম খান বলেন, গতকাল আমাদের যে লড়াই সে লড়াইয়ের ফসল পূর্ণতা পাওয়ার ক্ষেত্র তৈরী হয়েছে। আমরা লড়াই করেছিলাম একটা স্বৈরাচারী শাসক যারা ফ্যাসিবাদে পরিণত হয়েছিল তাদের পতনের জন্য আন্দোলন করেছিলাম। আমরা আন্দোলন করেছিলাম তাদের পতনের পর একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পূণ: প্রতিষ্ঠিত হবে। নানাভাবে এই প্রয়াসকে বাধাগ্রস্থ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা জুলাই-আগস্টে অসংখ্য ছাত্র, অসংখ্য শ্রমজীবী ও সাধারণ মানুষ, মা-বোন, সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।
গতকাল প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য একটা সময় ঘোষণা করেছেন। লন্ডনে আমাদের ভাইস চেয়ারম্যনের সাথে যে মিটিং হয়েছে সেই কথা রেখেছেন। উনি নির্ভাচনের তারিখ ঘোষণা করতে পাবেন না। আইনে এই ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। তিনি বলেছেন নির্ভাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। আমরা আশা করবো নির্বাচন কমিশন অতি শীঘ্রই যথাসময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।
তিনি বলেন, আগামী দিনে শহীদ জিয়ার হাতে গড়া বিএনপিকে ৩১ দফা বাস্তবায়নের জন্য নির্বাচিত করতে হবে। আর এই নির্বাচনে বিজয়ের মূল মন্ত্র হলো জনগণের হৃদয় জয় করা। জনগণের ভালোবাসা এবং সমর্থন অর্জন করা। আজকের এই দিনে আল্লাহর ওয়াস্তে আপনারা শপথ নিন আমরা নেতাকর্মীরা এমন কথা বলবো না, এমন কাজ করবো না যাতে করে জনগণ কষ্ট পায়। জনগণ সন্তুষ্ট থাকলে আগামী নির্বাচনে ইনশাল্লাহ অবশ্যই আমরা বিজয়ী হবো।
নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে মহানগর, দক্ষিনও উত্তর জেলা বিএনপি আয়োজিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে সেখান থেকে একটি ব্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে বিজয় ব্যালিতে বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
পড়ুন : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে দিনব্যাপী কর্মশালা


