১২/০২/২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জনপ্রিয় টিকটকার খাবি লামের গ্রেপ্তার হওয়া নিয়ে যা জানা গেল

সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে নিঃশব্দে ব্যঙ্গাত্মক অভিব্যক্তি দিয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া খাবি লামে গ্রেফতার হয়েছেন। সম্প্রতি এক পোস্টে দাবি করা হয়, সেনেগাল বংশোদ্ভূত জনপ্রিয় এই টিকটকারকে গ্রেপ্তার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

বিজ্ঞাপন

তরুণ এই টিকটকারকে গ্রেফতারের খবরে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে গ্রেফতার হওয়ার দাবির সঙ্গে আইসিই ওয়েবসাইটের একটি স্ক্রিনশটও ছড়িয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে সেনেগাল বংশোদ্ভূত টিকটকারের অবৈধ অবস্থায় ও পরবর্তী গ্রেপ্তারের খবর ছড়িয়ে দেয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, খাবিকে গ্রেপ্তার  করা হয়নি। এটি কেবলই শুধু গুজব। ভারতীয়  সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিই তাদের ওয়েবসাইটে টিকটকার খাবি লামে সম্পর্কে জানিয়েছে, গ্রেফতারের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। 

এক বিবৃতে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) জানিয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে কিনা, এ বিষয়ে কোনো স্পষ্টতা পাওয়া যায়নি। তবে বেশকিছু দিন আগেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হয়েছে খাবি লামের। আইসিই আরও জানিয়েছে, সেনেগাল বংশোদ্ভূত টিকটকারকে চলে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। ইতোমধ্যেই তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। 

বলে রাখা ভালো, খাবি একজন সেনেগাল-ইতালীয় টিকটক তারকা। ২০০০ সালের ৯ মার্চ জন্ম তার। শিশু অবস্থায় সেনেগাল থেকে ইতালি আসার পর ২০২২ সালে দেশটির নাগরিকত্ব লাভ করেন। 

এরপর ২০২০ সালে মহামারি করোনাভাইরাসের সময় ইতালির চিভাসোতে কারখানার চাকরি হারানোর পর টিকটকে ভিডিও তৈরি শুরু করেন। যা তাকে তারকা খ্যাতি এনে দেয়। টিকটকে ১৬২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।   

পড়ুন: বিজিএমইএ নির্বাচনে জয়ী মাহমুদ হাসান খান বাবুকে জীবননগর উপজেলা বিএনপির শুভেচ্ছা

দেখুন: আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, নাকি ‘টিসি কলেজ’? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন