১৯/০২/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৯/০২/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জনসংহতি সমিতি ছেড়ে আসা পহেল চাকমা চাইলেন সন্তু লারমার ভোট

এক সময় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহযোগী সংগঠনের নেতৃত্ব দেয়া পহেল চাকমা এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নির্বাচনে দাঁড়ালেও ‘ছেড়ে আসা’ দল জনসংহতি সমিতির সমর্থন পাননি তিনি। তবে জনসংহতি সমিতির ‘সুপ্রিম লিডার’ হিসেবে পরিচিত দলের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) কাছে ভোট চেয়েছেন পহেল চাকমা।

বিজ্ঞাপন

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পহেল চাকমা সন্তু লারমার কাছে ভোট চেয়েছেন। সেখানে সন্তু লারমা ও ফুটবলের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম জুম্ম জনগণের মহানায়ক শ্রদ্ধেয় সন্তু লারমার জীবনের প্রথম ভোট ফুটবল মার্কায় হোক’।

এ প্রসঙ্গে জানতে চাইলে ২৯৯ নম্বর রাঙামাটি আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা বলেন, ‘আমি এক সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির বিভিন্ন নেতৃত্বে ছিলাম। ২০১৬ সাল পর্যন্ত আমি দলের সঙ্গে সক্রিয়ভাবে ছিলাম। সেই জায়গা থেকে একজন সাবেক সহযোদ্ধা হিসেবে আমার সাবেক সহযোদ্ধা ও জুম্ম জনগণের মহানায়ক শ্রদ্ধেয় সন্তু লারমার কাছে ফুটবল প্রতীকে ভোট চেয়েছি।’

পহেল চাকমা আরও বলেন, ‘সন্তু লারমা জীবনে কখনো ভোট দেননি, তাউ আমি চাই উনার জীবনের প্রথম ভোট ফুটবল মার্কায় হোক। জনসংহতি সমিতির নেতাকর্মী ও সমর্থকদের কাছে আমার আহ্বান থাকবে, আমি যেহেতু পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের পক্ষের মানুষ। তারা যেন চুক্তির বিরোধীতাকারী বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট না দিয়ে আমাকে যেন ফুটবল প্রতীকে ভোট দেন। আমি বিশ্বাস করি তারা আমাকে ফুটবল প্রতীকে ভোট দেবেন।’

নির্বাচনি পরিবেশ সম্পর্কে জানতে চাইলে পহেল চাকমা বলেন, ‘আমি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি।সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমাকে রাঙামাটির পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল মানুষই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপাতত ভোটের পরিবেশ মোটামুটি ভালোই বলা চলে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর পার্বত্য রাঙামাটি আসনে ৭ জন সংসদ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ছয়জন বিভিন্ন রাজনৈতিক ফল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পহেল চাকমা ভোটে অংশগ্রহণ করছেন।

এরমধ্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ান, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আশোক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী আবু বকর সিদ্দিক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন, গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. আবুল বাশার (বাদশা) এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ভোট করছেন।

জানা গেছে, পহেল চাকমা এক সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহযোগী ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সদস্য ও সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে জনসংহতি সমিতির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘পহেল চাকমা এক সময় পিসিপি-যুব সমিতির নেতৃত্বে ছিলেন এটা সত্য। তবে সেটা অনেক আগে।’

রাঙামাটি জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ হিসাবে জেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০ এবং নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। হিজড়া ভোটার আছেন দুজন।

পড়ুন- দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন