১০/০২/২০২৬, ২০:০৫ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছেন দেশটির একটি আদালত।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ওয়াশিংটনের সিয়াটলের একজন ফেডারেল বিচারক এ আদেশ দেন। আদালতে এক শুনানির সময় তিনি বলেছেন, ‘এটি স্পষ্টভাবেই একটি অসাংবিধানিক আদেশ।’

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদন বলছে, বিচারক জন কফেনর এই আদেশের ফলে ট্রাম্পের ওই নির্বাহী আদেশ ১৪ দিনের জন্য স্থগিত থাকবে।

বিচারকের এই আদেশের বিরুদ্ধে আবেদন করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর দেওয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও। নির্বাহী আদেশটি সম্পর্কে ট্রাম্প প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন, ওই আদেশে মার্কিন সংবিধানের ‘সঠিক ব্যাখ্যা’ দেওয়া হয়েছে।

এরইমধ্যে এ আদেশের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করেছেন ২২ রাজ্যের ড্যামোক্রেট অ্যাটর্নি জেনারেলরা। বিরোধীদের অভিযোগ, ট্রাম্পের নির্বাহী আদেশ নাগরিকত্ব আইনের স্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য, গত সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেই একশ’র বেশি নির্বাহী আদেশে সাক্ষর করেন ট্রাম্প। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল– নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সংক্রান্ত একটি আইন বাতিল।

এ বিষয়ে অ্যারিজোনা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ক্রিস মায়েস বলেন, কোনো প্রেসিডেন্টই নিজের ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করতে পারেন না। আজকের (আদালতের) সিদ্ধান্তের মাধ্যমে তা নিশ্চিত হলো।

যেখানে যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনীতে দেশটির ভূখণ্ডে জন্ম নেয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার দেয়া হয়েছিল। বিষয়টি স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইনের আশ্রয় নেওয়া অঙ্গরাজ্যগুলো।

দেখুন: মার্কিন নাগরিকত্ব হারাচ্ছে লাখ লাখ ভারতীয়!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন