কবির বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রি শাল দরিরামপুর মঞ্চ সেজেছে নতুন সাজে। জাতীয় পর্যায়ে তিনদিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে কুমিল্লায়।
বিজ্ঞাপন
ত্রিশালে তিনদিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে জেলা প্রশাসকের আয়োজনে ও সাংস্কৃতিক মন্ত্রনালয়ের সহযোগিতায়।
কবির জন্ম বার্ষিকী উপলক্ষে ত্রিশাল প্রেসক্লাব আগামিকাল রবিবার (২৫ মে) সকাল ১১টায় শোভাযাত্রার আয়োজন করেছে।
কবির জন্ম বার্ষিকী উপরক্ষে দরিরামপুর নজরুল একাডেমী মাঠে বসেছে তিন দিনব্যাপী নজরুল মেলা। কবি ভক্ত আজাহার উদ্দিন বলেন নজরুল জন্ম বার্ষিকী আসলেই ত্রিশালের মানুষের মাঝে আনন্দ বিরাজ করে।
আগামীতে যেন জাতীয় পর্যায়ে নজরুল জন্ম বার্ষিকী পালন হয় এ দাবি জানান কবি পাগল ত্রিশালবাসী।
এনএ/


