২৫/০২/২০২৬, ১৭:৫৪ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৭:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জবিতে শিবিরের প্যানেল ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামি ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলামকে ভিপিপ্রার্থী ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফকে জিএস প্রার্থী করে জকসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে দলটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করা হয়। প্রথমবারের মতো জকসু নির্বাচনে শিবিরের এই প্যানেলকে স্বাগতম জানান সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

প্যানেল ঘোষণার পর ভিপিপ্রার্থী রিয়াজুল প্রত্যাশা করেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন জকসু নির্বাচন কমিশন। জুলাই-আগস্ট আন্দোলনসহ সংগঠনের ক্রান্তিলগ্নে বিশেষ অবদান রাখা নেতাকর্মীদের প্যানেলে গুরুত্ব দেয়া হয়েছে বলে জানায় জবি ছাত্রশিবির।

এ প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের মাসুদ রানা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আবির মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশিন জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিদ হাসান রাসেল , ক্রীড়া সম্পাদক জরজিস আলম, পরিবহন সম্পাদক পদে তাওহিদুল ইসলাম, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে সোহাগ আহমেদ মনোনীত হয়েছেন।

পড়ুন: গণভোটের ব্যালটে প্রশ্নের চূড়ান্ত খসড়া প্রস্তাব প্রকাশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন