জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. রইছ উদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিস বিভাগের বর্তমান চেয়ারম্যান এবং শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ।
আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন।
অধ্যাপক ড. রইছ উদ্দিন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং একই বিভাগে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।তিনি দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত। শিক্ষকতা জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। শিক্ষা, গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য বলে জানা যায়।
নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য জবি শিক্ষার্থীদের যমুনা আন্দোলন ছাড়াও যেকোনো অধিকার আদায়ের আন্দোলনে শিক্ষার্থীদের সাথে সামনে থেকে নেতৃত্ব দেন অধ্যাপক ড.রইজ উদ্দীন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা নতুন উপাচার্যকে অভিনন্দন জানিয়েছেন এবং তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।
পড়ুন:শৈলকুপায় শতাধিক ভ্যানচালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
দেখুন:হা/ম/লা/য় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নি/হ/তে/র দাবি ইরানের!
ইমি/


