26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জবি ছাত্রদল নেতা জুবায়েদ খুন : যা জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জুবায়েদের গলার ডান পাশে ধারালো অস্ত্রের ক্ষত পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা।

সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে মরদেহের ময়নাতদন্ত শুরু হয়। পরে দুপুর ১২টার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন, জুবায়েদের গলার ডান পাশে ধারালো অস্ত্রের ক্ষত পাওয়া গেছে।‌ সেখান থেকে রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ দুপুরে নিহতের প্রথম জানাজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বলে বলে জানা গেছে।

এদিকে, হত্যার ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে মামলা প্রক্রিয়াধীন আছে।

পুরান ঢাকার আরমানিটোলায় রোববার (১৯ অক্টোবর) বিকেলে টিউশনি করাতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জুবায়েদ হোসাইন। সিসিটিভি ফুটেজে দুজনকে হত্যার পর পালাতে দেখা যায়। পরে আটক করা হয় জুবাইয়েদর ছাত্রীকে। প্রেমঘটিত কারণে হত্যা বলে ধারণা পুলিশের।

বিজ্ঞাপন

পড়ুন : জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন