১১/০২/২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জবিতে শিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী মনোসামাজিক স্বাস্থ্য সেবা ক্যাম্প

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে মনোসামাজিক স্বাস্থ্য সেবা ক্যাম্প।
আগামী দুই দিনব্যাপী ৯ সেপ্টেম্বর এবং ১০ সেপ্টেম্বর কর্মশালাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ক্যাম্পের প্রথম দিন মানসিক চাপের উপর Stress Management ; a key to a better quality of life শিরোনামে সেমিনারটি অনুষ্ঠিত হবে। উক্ত ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা ব্যক্তিগত কাউন্সিলিংয়ের মাধ্যমে সেবা প্রদান করবেন। এছাড়াও উপস্থিত অতিথিবৃন্দ তাদের মানসিক চাপের নানাবিধ কারণ এবং সুস্থ থাকার কৌশল সম্পর্কে জানতে পারবেন।

মনোসামাজিক স্বাস্থ্য সেবা ক্যাম্পে যে ৭ টি বিষয়ে সম্পর্কে আলোচনা সেগুলো হলো :
পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা, সম্পর্কের সংকট,মানসিক চাপ নিয়ন্ত্রণ,চাপের কারণে ভুলে যাওয়া, ডিভাইস আসক্তি, আসক্তি এবং জীবন যাত্রার পরিবর্তন।

এ বিষয়ে জবি ছাত্রশিবিবের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, যদি কেউ জটিল সমস্যায় ভোগেন এবং একটি কাউন্সেলিং এর মাধ্যমে যদি সমাধান না পাওয়া যায় তাহলে আমরা বিনামূল্যে আরো এক মাসের তিনটি কাউন্সেলিং চিকিৎসকের মাধ্যমে সেবা প্রদান করব। তিনি বলেন, ক্যাম্পাসে ছাত্রশিবিরের একটি বুক স্টল থাকবে সেখানে মানসিক স্বাস্থ্যের উপর বিভিন্ন বই প্রদর্শন করা হবে।

শিবির নেতারা আরও জানান, শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার মধ্য থেকে মানসিক চাপের কারণে আত্মহত্যার পথ বেছে নেয় , সম্পর্কে টানা পোড়ার কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারেনা, বিভিন্ন ডিভাইসের প্রতি আসক্তি এবংকি অনেক মেধাবী শিক্ষার্থী যারা একবার পড়ার মাধ্যমে মনে রাখতে পারেন কিন্তু তারা মানুষের চাপের কারণে সব ভুলে যান এমন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। সকলের কথা চিন্তা করে তাদের পাশে কাজ করবেন এবং সকলের সহায়তা কামনা করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।

পড়ুন: প্রস্তাবিত টেকনিক্যাল স্কুল ও কলেজ জনবহুল এলাকায় স্থাপনের দাবি

দেখুন: ময়মনসিংহ নগরীতে পানিবন্দি ২৫ হাজার মানুষ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন