বিজ্ঞাপন

জমজমাট ব্যাডমিন্টন ফাইনাল : চ্যাম্পিয়ন মায়ের দোয়া একাদশ

জামালপুরের ইসলামপুর উপজেলায় খেলাধুলার উৎসবমুখর পরিবেশে জীবন্ত বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে ডিগ্রীরচর বড় মসজিদ পাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে লিখন একাদশকে পরাজিত করে মায়ের দোয়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো ম্যাচজুড়ে দুই দলের দুর্দান্ত পারফরম্যান্সে মাঠজুড়ে উত্তেজনা বিরাজ করে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ১ ডিসেম্বর থেকে ১২টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়। টুর্নামেন্টটির সার্বিক আয়োজন করেন জীবন্ত বাংলা স্পোর্টিং ক্লাবের সদস্য ও স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম তানভীর। পর্যায়ক্রমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্সের মাধ্যমে দুটি দল ফাইনালে ওঠে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেনা বাগে জান্নাত মহিলা কওমি মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, ডিগ্রীর চর জামিয়া মফিজিয়া মাদ্রাসা কমিটির সদস্য ফারুক আহাম্মেদ ফ্রিডম, ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ ও সচেতন জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন অব্যাহত থাকলে এলাকার তরুণ প্রজন্ম আরও খেলাধুলামুখী হবে।

ফাইনাল ম্যাচে দুই দলের নৈপুণ্যে মুগ্ধ হয়ে শত শত দর্শক করতালি ও উচ্ছ্বাসে মাঠ প্রকম্পিত করে তোলে।

বিজ্ঞাপন

পড়ুন : ওসমান হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন