২৫/০২/২০২৬, ১৭:০১ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৭:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশিকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওই গ্রামের লাকির মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সুফী শেখ (৩২) ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলীর ইদুর সাথে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে বিরোধপুর্ণ জমি দখল করতে যায় ইদ্রিস আলী। সেসময় শাকেন ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে তাদের মাঝে মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী সুফী শেখ তাদের ঠেকাতে গেলে তাকেসহ ৪ জনকে কুপিয়ে গুরুতব আহত করে ইদ্রিস আলী। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুফী শেখের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ১২ দিকে সুফী মারা যায়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনার সংবাদ শুনেই এলাকা পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এনএ/

দেখুন: গাজীপুরে বনবিভাগের প্রায় ১২ হাজার একর জমি বেদখল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন