১০/০২/২০২৬, ১৮:২৫ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৮:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আজ রবিবার (৬ এপ্রিল) দুপুরে রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় এই সংঘর্ষ ঘটে।

নিহতদের মধ্যে একজন স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, অপরজন প্রতিপক্ষের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) এবং তার বোন শাহিনা বেগম (৪০)।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের মতে, সকালে দুই পক্ষের মধ্যে হঠাৎ করে উত্তেজনা বাড়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর আক্রমণ চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানিয়েছেন, নিহতদের লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এনএ/

দেখুন: গাজীপুরে বনবিভাগের প্রায় ১২ হাজার একর জমি বেদখল 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন