22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়দেবপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪

গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পারভীন (৩৫) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হলো।

রোববার (৪ মে) ভোর রাতের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভীন।

জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় এইচডিইউতে পারভীন নামে একজন মারা যায়। তার শরীর ৩২ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল শনিবার এক বছরের শিশু আয়ানের (২৮ শতাংশ দগ্ধ) মৃত্যু হয়। তার আগে গত ২৮ এপ্রিল সকালে সিমা আক্তার (৯০ শতাংশ দগ্ধ) ফিমেল এইচডিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বতর্মানে তানজিলা নামের এক শিশু ৯০ শতাংশ দগ্ধ নিয়ে এইচডিইউতে চিকিৎসাধীন আছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৫ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন—সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) ও তার মেয়ে তানজিলা (১০)।

বিজ্ঞাপন

পড়ুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরের ঝুট গুদামের আগুন

দেখুন: গাজীপুরে বনবিভাগের প্রায় ১২ হাজার একর জমি বেদখল

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন