জয়পুরহাটে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে বন ইনভেন্টরি বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. শেখ রবিউল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসক আল-মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সামাজিক বন বিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, জামালগঞ্জ হর্টিকালচারের সহকারি পরিচালক মজিবর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসরিন প্রমুখ।
কর্মশালায় বাংলাদেশের বনজ সম্পদের বিভিন্ন প্রযুক্তি বিষয় উপস্থাপন ছাড়াও কাঠ ও বাঁশের তৈরি পন্য ব্যবহার, বনজ সম্পদ রক্ষা এবং বৃক্ষ রোপনের উপর গুরুত্ব দেয়া হয়।
সভায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম ও বনজ সম্পদ উইং এর প্রযুক্তিসমূহের ভিডিও উপস্থাপনা করেন সিনিয়র রিসার্চ অফিসার ড. সুবীর কুমার বিশ্বাস।
পড়ুন: ওসমান হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের
আর/


