১৫/০২/২০২৬, ১৩:৩৫ অপরাহ্ণ
27 C
Dhaka
১৫/০২/২০২৬, ১৩:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে এনসিপির জেলা সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় শহরের বৈরাগী মোড় এলাকার ফ্রেন্ডস গার্ডেন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

এনসিপি’র জেলা যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবীর, ডা. নুরুল ইসলাম রঞ্জন, বোরহান উদ্দিন, মনিরুজ্জামান মনির, রাসেল মাহমুদ, তৌহিদুজ্জামান, কাজলী রানী মাহাতোসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর আগামী তিন মাসের মধ্যে জয়পুরহাটে একটি পূর্ণাঙ্গ ও কার্যকরী কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং জেলার প্রতিটি ইউনিটে এনসিপির ভিত্তি মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি ও আবেদন আটকে রাখার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন