ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর উদ্যোগে জয়পুরহাটে আজ সকালে “গবেষণা, উদ্ভাবন ও অংশীদারিতে টেকসই খনিজ শিল্প” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট বিসিএসআইআর এর কনফারেন্স রুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বিসিএসআইআর এর সদস্য (অর্থ) যুগ্মসচিব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএসআইআর এর সচিব মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারী।
এসময় জয়পুরহাট আইএমএমএম এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনুর রহমানের সভাপতিত্বে সুচনা বক্তব্য দেন বক্তব্য দেন আইএমএমএম জয়পুরহাট এর বৈজ্ঞানিক কর্মকর্তা প্রদীপ কুমায় রায়, শিল্প উদ্যোক্তা আমিনুল বারী প্রমুখ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র প্রকৌশলী ড. খায়রুল ইসলাম। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন।
এতে বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট, এভারলাস্ট মিনারেলস, বড়পুকুরিয়া কয়লা খনি ও মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি-এর প্রতিনিধি বৃন্দ, স্থানীয় বিশিষ্ট শিল্পপতিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রতিষ্ঠানটির বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
‘গবেষণা, উদ্ভাবন ও অংশীদারিত্বে টেকসই খনিজ শিল্প’ শীর্ষক কর্মশালার মূল লক্ষ্য ইন্সটিটিউটের গবেষণালব্ধ ও উদ্ভাবিত পণ্যের ভিত্তিতে দেশে শিল্প-কারখানা স্থাপনে শিল্প উদ্যোক্তাদের মাঝে পণ্যের গুনগত মান তুলে ধরা, শিল্প-কারখানা স্থাপনে দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল হস্তান্তর ও কারিগরি সহায়তা প্রদান করা, খনিজ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আধুনিক বাংলাদেশ গঠনে সহায়তা প্রদান করা মুল লক্ষ্য বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি।
বিসিএসআইআর এর সদস্য (অর্থ) যুগ্মসচিব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, স্থানীয়দের চাহিদামত প্রকল্পের মাধ্যমে নতুন ল্যাব প্রতিষ্ঠা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ করে দেয়ার আশ্বাস দেন।
পড়ুন : জয়পুরহাটে সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন


