০২/০৩/২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় নিহত ১

জয়পুরহাটে মধ্যরাতে দুর্বত্তের হামলায় এক নারী নিহত, এতে আহত হয়েছেন আরও একজন। জয়পুরহাট সদর উপজেলার চকবরকতের চিরলা গ্রামে গতকাল মধ্যরাতে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হলেন নিহত ওই গ্রামের আব্দুল গফুর সরদারের ডিভোর্সী মেয়ে নুর নাহার (৪৫)। আর আহত হলেন মতিন সরদারের মেয়ে খাদিজা (১৫)। তারা সম্পর্কে ফুপু ও ভাতিজি। ফুপু ডিভোর্সী হলেও ভাতিজি একটি স্কুলের শিক্ষার্থী বলে জানাগেছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানাগেছে, সদরের চকবরকত ইউনিয়নের চিরলা সরদারপাড়া গ্রামে একই কক্ষে ঘুমিয়ে ছিল ফুফু, ভাতিজি গভীর রাতে দুর্বত্তরা ঘরে ঢুকে তাদের টিউবওয়েলের হাতল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় এতে দুজনেই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে ফুফু নুর নাহার মারা যান। ভাতিজি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ও গোয়েন্দা পুলিশের তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় রহস্যের সৃষ্টি হলেও ঘটনার প্রকৃত কারন বলতে পারেনি নিহতের পরিবার ও পুলিশ।

পড়ুন: শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে জাতীয় নির্বাচন-গণভোট: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন