বিজ্ঞাপন

জয়পুরহাটে দেড় হাজার দরিদ্র মানুষের মুখে হাসি ফোটালেন কুদ্দুস

সামনে ঈদ। আর এই ঈদ আনন্দে যাতে ভাটা না পড়ে, সেজন্য জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নে প্রায় দেড় হাজার অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছেন সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস। মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী নিজ উদ্যোগে এসব মানুষের হাতে তিনি তুলে দিয়েছেন শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও সেমাই-চিনিসহ নানা ঈদ সামগ্রী।

বিজ্ঞাপন

সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ইউনিয়নের চকশ্যাম এলাকায় নিজ বাড়িতে উৎসবমুখর পরিবেশে এই ঈদ সামগ্রী বিতরণ করেন নাসিমা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী ও সাবেক এই জনপ্রতিনিধি।

ঈদের আগে এমন উপহার পেয়ে উচ্ছ্বসিত এলাকার নিম্ন আয়ের মানুষ। সুবিধাভোগীরা জানান, শুধু জনপ্রতিনিধি থাকাকালেই নয়, বরং প্রতি বছরই বিভিন্ন দুর্যোগ ও উৎসবে আব্দুল কুদ্দুস তাদের পাশে ঢাল হয়ে দাঁড়ান। এবারও ঈদের আগে এই সহায়তা তাদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, গত নির্বাচনে আমাকে কৌশলে হারিয়ে দেওয়া হয়েছে। তাই বলে তো আমি জনগণের কাছ থেকে দূরে থাকতে পারি না। আমি সব সময় মানুষের সুখে-দুঃখে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

এ সময় সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে সমাজের কোনো মানুষেরই আর কষ্ট থাকে না।

পড়ুন- ইসরায়েলের গুরুত্বপূর্ণ ‘হায়েলা’ স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে ইরান

দেখুন- কাল ১৩ জেলায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন