০২/০৩/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ ও জয়পুরহাট-২ আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে দিকনির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে জেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় জেলা যুবদলের আহ্বায়ক এ, টি, এম শাহনেওয়াজ কবির শুভ্র’র সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম,এ ওয়াহাব, জেলা কৃষকদের আয়হ্বাক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব কাজী মুঞ্জরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ওলামা দলের সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ও যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম।

পড়ুন : জয়পুরহাটে ২ আসনে ৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন