০২/০৩/২০২৬, ৬:২৮ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৬:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে নমুনা শস্য কর্তন ও কৃষকদের দলীয় সভা

জয়পুরহাটে ব্রি ধান ১০৩ এর নমুনা শস্য কর্তন ও কৃষকদের নিয়ে দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মাঠে রাজশহী উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক মফিজুল ইসলাম এর ৩ বিঘা জমিতে এ প্রদর্শনীর ধান কর্তনের মাধ্যমে মাড়াই কার্যক্রমের শুরু করা হয়।

বিজ্ঞাপন

জয়পুরহাট সদর কৃষি অফিসের আয়োজনে নমুনা শস্য কর্তন শেষে স্থানীয় কৃষক-কৃষানীদের নিয়ে দলীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষকদের মাঝে ব্রি ধান ১০৩ এর ফলন ও চাষাবাদ নিয়ে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির সরেজমিন উইং এর অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. জামাল উদ্দিন।

এসময় সভায় বিশেষ অতিথি হিসাবে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  এ, কে, এম সাদিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (শস্য) লুৎফর রহমান, অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কামরুল হাসান, সদর উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, অতিরিক্ত কৃষি অফিসার মাসুদ পারভেজ, কৃষি সম্প্রসারণ অফিসার শাহিনুর ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার অমোল চন্দ্র মন্ডল ও উপ-সহকারী কৃষি অফিসার আসাদুর রহমান বক্তব্য দেন।

সভায় বক্তারা জানান, ব্রি ধান ১০৩ উপযুক্ত পরিচর্যা পেলে হেক্টর প্রতি ৭.০ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। চালের আকৃতি লম্বা ও চিকন হওয়ায় কৃষক এ ধানের মূল্য বেশি পাবে। জাতটি আমন মৌসুমে মাঠ পর্যায়ে সম্প্রসারণে সারাদেশে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।এছাড়াও প্রদর্শনীভুক্ত কৃষকের উঠানে আয়োজিত দলীয় সভায় অংশ নিয়ে প্রধান অতিথি উপস্থিত কৃষকদের আগামী রবি মৌসুমে আলু চাষে খামারি এ্যাপ ব্যবহার করে সুষম সার প্রয়োগ ও টেকসই কৃষিচর্চা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পড়ুন: সিএনজির পিছনে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন