নাগরিক ছাত্র ঐক্য জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। সোমবার সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্য সচিব এম. এ. আলিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
নবঘোষিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ছাব্বির হাসানকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন সুজন রহমান ও ফিরোজ। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বায়েজিদ বোস্তামী।
এ ছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে আশিকুল ইসলাম বিজয়, রিদয় হাসান, সাগর দাস, আরিফুল ইসলাম, তরিকুল ইসলাম ও শিহাব হাসানকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে।
চলতি বছরের ১৩ মে তারিখ থেকে জেলা সমন্বয়ক কমিটির মাধ্যমে তাদের সাংগঠনিক কার্যক্রম চলছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন


