জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে র্যালি, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য হলো- সাদা ছড়ির আধুনিকায়ন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতি রায় প্রমুখ।
সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

