বিজ্ঞাপন

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের ২ শিশুর মৃত্যু

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে সদর উপজেলার সগুনাচড়া দক্ষিন দিওর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ভাদসা ইউপির সগুনাচড়া দক্ষিন দিওর গ্রামের হারুনুর রশিদ হারুজের ছেলে আবির হোসেন (০৬) ও একই গ্রামের হাবিবের মেয়ে হুমাইরা আক্তার (০৭) বলে জানাগেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয় শিশু আবির হোসেন ও হুমাইরা আক্তার। একপর্যায়ে গ্রামের একটি পুকুরের ধারে খেলছিল তারা। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত দু’জনেই পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুটি শিশুর অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

জয়পুরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে ডেঙ্গু আক্রান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন