০২/০৩/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে প্রথম জামায়াতের এমপি হলেন ফজলুর রহমান সাঈদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর মধ্য দিয়ে জয়পুরহাটে প্রথম জামায়াতের এমপি হয়েছে জেলা আমীর ফজলুর রহমান সাঈদ। জয়পুরহাট-১ (জয়পুরহাট ও পাঁচবিবি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে তিনি দাঁড়ি পাল্লা প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ১৯২ ভোট পেয়েছেন। এ আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালে প্রতিদ্বন্দিতাও করেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল-মামুন মিয়া এর স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানাগেছে।

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৫ হাজার ৩০৯ ভোট পেয়েছেন। এছাড়াও বাসদ (মার্কসবাদী) প্রার্থী তৌফিকা দেওয়ান কাঁচি প্রতীকে ৬১৭ ভোট, বাসদ প্রার্থী ওয়াজেদ পারভেজ মই প্রতীকে ৫৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ২৮৬ ভোট পেয়েছেন।

এ আসনে ১৫২টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ২৭৩। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৯৮২, বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ৫৭৪, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৫৫৬। ভোটের শতাংশ দাঁড়িয়েছে ৭৩ দশমিক ২৫ শতাংশ।

পড়ুন- জয়পুরহাট- ২ আসনে বিএনপি প্রার্থী আব্দুল বারী বেসরকারিভাবে বিজয়ী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন